ঢাকাSaturday , 25 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

Link Copied!

সাতক্ষীরায় যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে শহরের বাইপাস সড়কের বকচরা মোড়ের ইসমাইল মিষ্টি হাউজ থেকে ডিবি পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান তানভীর হোসাইন সুজন এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ এহসান হাবিব অয়ন। এর আগে সুজন সরকার ঘোষিত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি ও অয়ন সাধারণ সম্পাদকের দ্বায়িত্বে ছিলেন। জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি ডিবি) নিজাম উদ্দীন জানান, গ্রেপ্তারকৃতদের রাতেই সদর থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল ইসলাম জানান, ঝাউডাঙ্গা বাজারের হাফিজুর হত্যা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। মামলার নম্বর- ৫০। শনিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।