ঢাকাSunday , 8 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৯ পেট্রোলবোমা ও ককটেল উদ্ধার

Link Copied!

Tangail-Ghataiটাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে ৯টি পেট্রোলবোমা ও ৩টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে উপজেলার ধলাপাড়া ইউনিয়নের ফুলমালীর চালা গ্রামের স্থানীয় হেলালের উদ্দিনের খড়ের গাদা থেকে ওই বোমাগুলো উদ্ধার করা হয়।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাকসুদুল আলম ও এলাকাবাসী জানান, সকালে উপজেলার ধলাপাড়া ইউনিয়নের ফুলমালীল চালা গ্রামের করিমগঞ্জ এলাকার ধলাপাড়া ইউনিয়নে বাসিন্দা হেলাল উদ্দিনের বাড়ির খড়ের গাদা থেকে খড় আনতে যায় তার ভাই আবু সাইদ। এসময় তিনি খড়ের গাদায় লুকানো অবস্থায় একটি কাগজের বাক্স দেখতে পান।
এসময় এলাকাবাসীকে ডেকে বাক্সটি খুললে তার ভিতরে থাকা ৯টি প্রেট্রোলবোমা ও ৩টি ককটেল পাওয়া যায়।
পরে বিষয়টি ঘাটাইল থানা পুলিশকে অবহিত করলে সাগড়দিঘী তদন্ত কেন্দ্রের এসআই সাইদুর রহমান ঘটনাস্থলে পৌঁছে ৯টি প্রেট্রোলবোমা ও ৩টি ককটেল উদ্ধার করে নিয়ে আসে। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। শেষ খবর পাওয়া পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।
উল্লেখ্য, ধলাপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. হামিদ জানান, হেলাল উদ্দিন তার কমিটির একজন সদস্য।