ঢাকাThursday , 23 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

Link Copied!

নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ, মিছিল করেছেন দলের বিক্ষুদ্ধ নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকার মুক্ত মঞ্চে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আসাদুজ্জামান জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান, জেলা কৃষক দলের সভাপতি নবীর হোসেন, জেলা শ্রমিক দলের সভাপতি সাইদুজ্জামান আমল, যুবদলের সভাপতি মশিয়ার রহমান, নড়াইল সদর উপজেলা সাবেক যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিনসহ নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বর্তমান সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সদ্য অনুষ্ঠিত বিভিন্ন ইউনিট এর কাউন্সিলে অবৈধ প্রভাব বিস্তার করে নির্বাচনকে বিতর্কিত করেছেন। আগামী জেলা সম্মেলন স্বচ্ছ ও নিরপেক্ষভাবে বাস্তবায়নের জন্য বর্তমান জেলা কমিটিকে বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন করতে হবে। পরে একটি মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পুরাতন বাসটার্মিনাল এলাকায় এসে শেষ হয়।