পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় আগুনে ১৫টি দোকান পুড়ে ছাই হয়েছে।
শনিবার রাত ১টার দিকে পৌর শহরের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
চাকামইয়া সু-হাউজে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। পরে কলাপাড়া ও আমতলী উপজেলার ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের উপজেলা প্রশাসন থেকে ৫ হাজার টাকা করে সহায়তা দেয়া হয়েছে।

