ঢাকাThursday , 23 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরিষাবাড়ীতে স্ত্রী তালাক দেয়ায় অভিমানে এলজিইডি কর্মচারীর আত্মহত্যা

Link Copied!

জামালপুরের সরিষাবাড়ীতে স্ত্রী তালাক দেয়ায় অভিমান করে সানোয়ার হায়দার নামে এক এলজিইডির কার্য-সহকারী ট্রেনের নিচে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সকালে সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সানোয়ার হায়দার নীলফামারী জেলার সৈয়দপুর পৌর এলাকার আব্দুল হামিদের ছেলে। তিনি সরিষাবাড়ী উপজেলা এলজিইডি কার্যালয়ে বন্যা প্রকল্পের কার্যসহকারী হিসেবে কর্মরত ছিলেন। নিহতের সহকর্মীরা এবং স্থানীয়রা জানায়, বেশ কিছুদিন ধরে স্ত্রীর সঙ্গে সানোয়ারের দাম্পত্য কলহ চলছিল। ৭-৮ দিন আগে তাদের মধ্যে বিয়ে বিচ্ছেদ ঘটে। এ ঘটনার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। বৃহস্পতিবার সানোয়ার সকাল সাড়ে ১০টার দিকে রেললাইনের পাশ দিয়ে রাস্তায় হাঁটতে ছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে ভুয়াপুরগামী ৩৭ আপ মেইল ট্রেন আসলে হঠাৎ দৌঁড়ে তিনি ট্রেনের নিচে ঝাপিয়ে পড়েন। ঘটনাস্থলেই কাটা পড়ে তার মৃত্যু হয়৷ বিষয়টি নিশ্চিত করে সরিষাবাড়ী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আশীষ চন্দ্র দে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেলা মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এ বিষয়ে উপজেলা এলজিইডির উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। বিষয়টি জানার পর আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। তার পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।