ঢাকাSunday , 8 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুলিশ ভ্যানের ধাক্কায় যুবক নিহত

Link Copied!

Accident-কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় পুলিশ ভ্যানের ধাক্কায় সোহেল (২২) নামের এক যুবক নিহত হয়েছেন।
রোববার দুপুর ১২টার দিকে নাগেশ্বরী-ফুলবাড়ী সড়কের চাঁদের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত সোহেল ফুলবাড়ী উপজেলা শহরের থানা সংলগ্ন ছবির উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
এলাকাবাসী জানায়, দুপুর ১২টার দিকে উপজেলার চাঁদের বাজার এলাকায় সড়ক পাড় হওয়ার সময় ফুলবাড়ী থানা পুলিশের একটি গাড়ি সোহেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ছেলেটি মানসিক রোগী হওয়ায় পুলিশের গাড়ির সামনে লাফিয়ে পড়লে এ ঘটনা ঘটে।