ঢাকাWednesday , 22 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে ছেলের সামনে পিতাকে হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

Link Copied!

মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের শাখারপাড় এলাকায় পূর্ব শত্রুতার জেরে ছেলের সামনে পিতাকে হত্যার দায়ে ৫ জনকে যাবজ্জীবন করাদণ্ড দিয়ে আদালত। বুধবার (২২ ডিসেম্বর) বিকেলে মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের জৌষ্ঠ হাকিম নুর মোহাম্মদ শাহরিয়ার কবীর এ রায় দেয়। এ মামলায় ১৯ জনকে খালাস প্রদাণ করা হয়। মামলার এজাহার ও বাদী সূত্রে জানা যায়, গেলো ২০১৫ সালের ৪ জানুয়ারী রাত সাড়ে ৯টার দিকে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের শাখারপাড় এলাকার বাবুল হাওলাদার দাওয়াত খেয়ে বাড়ী ফিরছিলেন। এ সময় কালিবাড়ী দক্ষিণ খেয়া ঘাটের স্থানীয় আজিজুল হাওলাদালের দোকানের সামলে পৌছালে পূর্ব শত্রুতার জেরে একই এলাকার সাহেবালী মুন্সি লোকজন নিয়ে বাবুল হাওলাদারের উপর আক্রমন চালায়। এতে বাবুল হাওলাদারের ছেলে ইমরান হাওলাদারসহ স্থানীয়রা এগিয়ে এসে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে রাজৈর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল হাসপাতালে নেয়ার পরে তার মৃত্যু হয়। এ ঘটনায় পরের দিন ৫ জানুয়ারী রাজৈর থানায় ৪২ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। গত ২০১৬ সালের ২৪ মে ২৭ জনকে দোষী করে চার্জশীট দেয়া হয়। যার মধ্যে ৩ জন আসামী এরই মধ্যে মারা গেছে। দীর্ঘ শুনানী শেষে আদালত ১৯ জনকে খালাস দেয়। বাকি ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদাণ করে। সেই সাথে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর কারাদণ্ডের রায় দেয়। এ রায়ে আসামী ও বাদীপক্ষে অসন্তোষ প্রকাশ করেন। দুপক্ষেই উচ্চ আদালতে রায়ের বিরুদ্ধে আপীল করবেন বলে দাবী করেন। রায়ের সময়ে ২২ জন আসামী উপস্থিত ছিলেন।