ঢাকাWednesday , 22 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে শীতার্তদের মাঝে যুবদলের শীতবস্ত্র বিতরণ

Link Copied!

বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী ও বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতায় টাঙ্গাইলে শীতার্ত হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করছে জেলা যুবদল। এ উপলক্ষ্যে বুধবার দুপুরে জেলা যুবদলের উদ্যোগে টাঙ্গাইল পৌর উদ্যানে শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সাবেক জেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান মালা, সৈয়দ হাবিবুল আলম সাথিল, এ কে এম আব্দুল্লাহ প্রমূখ। এ সময় জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, শহর যুবদলের আহ্বায়ক রাশেদ খান সোহাগ, সদস্য সচিব মীর মাজেদুর রহমান সজিবসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।