ঢাকাWednesday , 22 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কেশবপুরে প্যানেল চেয়ারম্যান রশিদের অপসারণ দাবিতে পরিষদে তালা

Link Copied!

যশোরের কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রশিদের অপসারণের দাবিতে ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়ে দিয়েছে উত্তেজিত জনগণ। গত সোমবার তালা ভেঙ্গে পরিষদে ঢোকার সময় উত্তেজিত জনতা রশিদের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করলে শুরু হয় দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনা স্থলে পৌঁছালে পালিয়ে যায় রশিদসহ তার দোসররা। এঘটনায় গত ৩ দিন এলাকাজুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে। জনগণের দাবি রশিদ হলো পতিত ফ্যাসিস্ট সরকারের দোসর। সে সেবা প্রার্থীদের সাথে দুর্ব্যবহার করাসহ উপকারভোগীদের বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করে আসছে। তাই তাকে দ্রুত অপসারণ করে প্রশাসক নিয়োগ দিতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবীও জানান তারা। তারা আরো বলেন, ৫ আগস্টের পর হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফ্যাসিস্টদের এজেন্ট তৌহিদুজ্জামান পদত্যাগ করলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন প্যানেল চেয়ারম্যন আব্দুর রশিদ। পরবর্তীতে সেও তৌহিদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করায় জনগণ তার বিরুদ্ধে ফুসে উঠে এবং পরিষদে তালা ঝুলিয়ে দেয়। এ বিষয়ে ১০ নং হাসানপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলমগীর হেসেন বলেন, অনেক ত্যাগের বিনিময়ে ৫ আগস্ট বৈষম্যহীন নতুন বাংলাদেশের অভ্যুদ্বয় হয়েছে। এখানে ফ্যাসিস্টদের দারা আর যেন জনগণ নির্যাতিত না হয়। রশিদ হলো ফ্যাসিস্টদের দোসর। সে ওয়ার্ড আ.লীগের ৫নং সদস্য। জনগণের সেবা অভ্যাহত রাখতে আমি হাসানপুর ইউনিয়নে একজন সরকারি প্রশাসক নিয়োগের দাবি জানাচ্ছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রশিদ বলেন, আমি কোন দলদালি করিনা আমি একজন ব্যবসায়ী জনগণের সেবা করতে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করেছি। সাধারণ জনগণ আমাকে ভালবাসে তাই ভোট দিয়ে আমাকে ইউপি সদস্য নির্বাচিত করেছে। ৫ আগস্টের পর ৯ জন ইউপি সদস্য ও সাধারণ জনগণে দাবি প্রেক্ষিতে আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দ্বায়িত্ব প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন বলেন, এবিষয়ে কেউ কোন লিখিত অভিযোগ করেনি তবে ইউনিয়ন বিএনপি’র সভাপতিসহ কয়েক জন আমার কাছে এসেছিলো। জেলা প্রশাসককে বিষয়টি অবহিত করা হয়েছে সেটা তাদেরকে জানানো হয়েছে।