ঢাকাWednesday , 22 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে সাইকেলিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

Link Copied!

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে নড়াইলে সাইকেলিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২২ জানুয়ারী দুপুরে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার, অতিরিক্ত সচিব মোঃ ফিরোজ সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কাজী এহসানুল কবীর। প্রতিযোগিতায় ৩টি গ্রুপে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ সময় বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার বলেন, প্রতিষ্ঠানে নিরবিচ্ছিন্ন শিক্ষার কার্যক্রম চালু রাখার জন্য সকল প্রকার সহযোগিতা করা হবে। শিক্ষার্থীদের সাথে শিক্ষকরা শিক্ষক সুলভ আচরণ করবেন। সাইকেলিং প্রতিযোগিতা শেষে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ২০ দিন ব্যাপী তারুণ্যের উৎসবের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার। সময় নড়াইল জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।