নাটোর প্রতিনিধি : নাটোর প্রেসক্লাবের পাশে একটি চায়ের দোকান থেকে পরিত্যাক্ত অবস্থায় প্রায় দেড়কেজি ওজনের একটি শক্তিশালী হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে নাটোর প্রেসক্লাবের পাশে আব্দুল কুদ্দুস কদুর চায়ের দোকান খুলতে আসলে বোমাটি দেখতে পেয়ে পুলিশের খবর।
পরে পুলিশ এসে বোমাটি উদ্ধার করে একটি বালতি ভর্তি পানিতে ডুবিয়ে রাখে।
হাতবোমানাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুস সাত্তার জানান, নাশকতা ঘটানোর জন্য বোমাটি কেউ চায়ের দোকানে রাখতে পারে। বোমাটি নিষ্ক্রিয় করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

