নিজস্ব প্রতিবেদক : ২০ দলের হরতাল-অবরোধে পেট্রোলবোমায় দগ্ধ শুভাষ সোম (৫৫) মারা গেছেন। রোববার বেলা ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গত ১৯ ফেব্রুয়ারি চট্টগ্রামের ডবলমুরিংয়ে দুর্বৃত্তদের পেট্রোলবোমা হামলায় দগ্ধ হন শুভাষ। এরপর থাকে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। টানা ১৬ দিন চিকিৎসাধীন থাকার পর আজ না ফেরার দেশে চলে গেলেন তিনি। তার শরীরের ২৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
নিহত শুভাষ সোমের বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডে।

