ঢাকাTuesday , 21 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরের রাজৈরে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Link Copied!

মাদারীপুরের রাজৈর উপজেলায় ৩ জনকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জানুয়ারী) বেলা ১২ টার দিকে তাদের মাদারীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার (২০ জানুয়ারি) দুপুরে রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের বৈরাগী বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। এসময় গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেনের বসবাসরত ভবনের দ্বিতীয় তলার একটি রুম থেকে তার আপন ভাইসহ ৩ জনকে আটক করে পুলিশ। পরে তল্লাশী করে তাদের ৩ জনের শরীর থেকে ৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। গ্রেফতারকৃতরা হলেন, পাইকপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা শাহাদাৎ হোসেনের ভাই মিজান (৩৫), শিবচর উপজেলার দত্তপাড়া গ্রামের ফাহাদ মৃধা ওরফে জাকির (৩৪) ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দেওড়া গ্রামের বাবুলের ছেলে নিজাম (৩৫)। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রাজৈর থানার ওসি মোহাম্মদ মাসুদ খান। দীর্ঘদিন ধরে এই এলাকায় এই চক্রটি মাদক ব্যবসা করে আসছে বলেও জানায় পুলিশ। রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মাদারীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।