ঢাকাTuesday , 21 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তারুন্য উৎসবের অংশ হিসেবে মাদারীপুরে পরিচ্ছন্নতা অভিযান

Link Copied!

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুন্য উৎসবের অংশ হিসেবে ‘‘ এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এ শ্লোগানকে সামনে রেখে মাদারীপুরে মঙ্গলবার (২১ জানুয়ারী) সকালে তরুনদের অংশ গ্রহণে ও সহযোগিতায় মাদারীপুর পৌরসভার সার্বিক ব্যবস্থাপনায় পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে পরিচ্ছন্নতা অভিযান ও র‌্যালী উদ্বোধন করেন মাদারীপুরের জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তার। র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে ইটেরপোল বরিশাল খালের পাশে এসে শেষ হয়। র‌্যালী শেষে মাদারীপুর পৌরসভা প্রশাসক মো: হাবিবুল আলমের নেতৃত্বে ইটেরপোলস্থ বরিশাল খালের পাশের রাস্তা পরিস্কার কার্যক্রম করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা খোন্দকার আবু আহমেদ ফিরোজ ইলিয়াস, মাদারীপুর পৌরসভার মেডিকেল অফিসার ডা: হরষিত বিশ্বাস প্রমূখ। এ কার্য়ক্রমে মাদারীপুর পৌরসভা পরিচ্ছন্ন শাখার কর্মকর্তা-কর্মচারী ও বিডি ক্লিন মাদারীপুরের নেতৃবৃন্দ অংশ নেয়।