ঢাকাTuesday , 21 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেনাবাহিনীর অভিযানে চাঁদপুরে ২ মাদক কারবারি গ্রেফতার

Link Copied!

চাঁদপুর শহরের নিউ ট্রাক রোড এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফারুক গাজী ও রাজু তালুকদার নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ২১ জানুয়ারি মঙ্গলবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া। আটক ফারুক গাজী সড়কের মৃত হাকিম গাজীর ছেলে এবং রাজু তালুকদার একেই এলাকার জয়নাল তালুকদারের ছেলে। তবে ফারুক গাজী বর্তমানে নিউ ট্রাক রোড বটতলার ব্যাংকার আমিমুল এহসানের বাড়ির ভাড়াটিয়া। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২০ জানুয়ারি) মধ্যরাতে যৌথ বাহিনী ট্রাক রোড এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ফারুক গাজীর কাছ থেকে ২০০ পিস এবং রাজু তালুকদারের কাছ থেকে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। স্থানীয় বাসিন্দারা জানান, শুধুমাত্র এই দুইজন নয়, এলাকায় আরো অনেক মাদক কারবারি রয়েছে। যুব সমাজকে রক্ষায় তাদেরকেও আইনের আওতায় আনা উচিত। চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া বলেন, মাদকসহ গ্রেফতার দু’জনের বিরুদ্ধে মামলা হওয়ার পর দুপুরে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।