ঢাকাTuesday , 21 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুরে অগ্নিকাণ্ডে ৩ দোকান পুড়ে ছাই

Link Copied!

গাজীপুরের শ্রীপুরে ভাঙ্গারির দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে ভাঙ্গারির দোকান, মোটরসাইকেল মেরামতের দোকান এবং মিনি কাপড় তৈরির কারখানা পুড়ে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নেভাতে গিয়ে ভাঙ্গারি ব্যবসায়ী আসিফ হোসেনে আহত হয়েছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) দিবাগত মধ্য রাতে পৌরসভার লোহাগাছ (সাত রাস্তা মোড়) সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। মিনি কাপড় তৈরির কারখানা মালিক আলী হোসেন জানান, আগুনে তার কারখানার ১টি এম্ব্রয়ডারি মেশিন, ২টি বড় সাইজের সেলাই মেশিনসহ প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমি এনজিও এবং বিভিন্ন লোকজনের কাছ থেকে ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছিলাম। হঠাৎ আগুন লেগেআমি পথে বসে গেছি। ভাঙ্গারির ব্যবসায়ী আসিফ হোসেনের জানান, আগুনে বিভিন্ন ধরনের ভাঙ্গারী মালামাল ও যন্ত্রাংশ পুড়ে ছাই হয়ে যায়। এতে তার প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মোটরসাইকেল মেকানিক নূরুল ইসলাম জানান, পুরাতন মোটরসাইকেলের বিভিন্ন ধরনের পার্টস ও যন্ত্রপাতি ছিল তার দোকানে। আগুনে তার দোকেনের ওইসব মালামাল পুড়ে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার ইন্সপেক্টর মাহমুদুল হাসান বলেন, রাত ২টার দিকে লোহাগাছ (সাতরাস্তা মোড়) সংলগ্ন স্থানে ভাঙ্গারি ব্যবসায়ী আসিফ মিয়ার দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের আলী হোসেনের মিনি কাপড় তৈরির কারখানা লেগে যায়। এসময় আগুন নেভাতে গিয়ে ব্যবসায়ী আসিফ হোসেনে পায়ে আগুনের তাপ লেগে একটু ঝলসে যায়। পরে তার চিৎকারে স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে মাওনা ফায়ার সার্ভিসে খবর দেয়। ঘটনাস্থলে পৌছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের কর্মীরা এক ঘন্টার চেষ্টার পরে সাড়ে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।