ঢাকাMonday , 20 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় ২৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার- ২

Link Copied!

সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩ লাখ ৯৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। রোববার(১৯ জানুয়ারি) সদর উপজেলার কাশেমপুর ও লক্ষীদাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো মো: রফিকুল ইসলাম রফিক(২৭) ও আলিমুদ্দিন(৪২)। সোমবার দুপুরে সাতক্ষীরার পুলিশ সুপারের কার্যালয় পুলিশ সুপার মো: মনিরুল ইসলাম সংবাদ সম্মেলনে এসব কথা জানান। তিনি বলেন, ২৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় আরেক আসামী আরাফাত গতকাল আত্মসমর্পণ করেছে। এছাড়া বাকি টাকাও উদ্ধারের চেষ্টা চলছে। পুলিশ সুপার মনিরুল ইসলাম প্রেস ব্রিফিংএ আরো জানান, গত বছরের ১৯ ডিসেম্বর ইসলামী ব্যাংক থেকে ভোমরা স্থলবন্দরের আমদানি রপ্তানি কারক আমির হামজার মেসার্স মা ট্রেডার্সের কর্মচারী ওবায়দুল্লাহ সরদার ও শওকত হোসেন ২৩ লাখ ৩৮ হাজার ৫০০ টাকা উত্তোলনের পর ভোমরায় যাওয়ার পথে ঢালীপাড়া এলাকা থেকে ওই দুই কর্মচারীর নিকট থেকে টাকা ছিনিয়ে নেয় দুষ্কৃতিকারীরা। এসময় তারা আমির হামজার কর্মচারী ওবায়দুল্লাহ ও শওকাত হোসেনকে হাতুড়ি দিয়ে আঘাত করে। ঘটনাস্থল থেকে মেহেদী হাসান মুন্না নামের এক ছিনতাইকারীকে ধরে ফেলে স্থানীয় জনগন। তাকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে মূল মাস্টারমাইন্ড সহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।