ঢাকাSunday , 19 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন

Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন করেছে বাগেরহাট জেলা বিএনপি। রবিবার (১৯ জানুয়ারি) খেলা ১১ টায় বাগেরহাট স্বাধীনতা উদ্যানে জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি শেখ মুজিবুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, আহ্বায়ক কমিটির সদস্য হাজরা আসাদুল ইসলাম পান্না, বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, জেলা কৃষকদলের সভাপতি আসাফউদ্দৌলা জুয়েল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ জাহিদুল ইসলাম শান্ত, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আলী সাদ্দাম দ্বীপ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নার্গিস আক্তার ইভা, জেলা জাসাসের সভাপতি মোঃ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক নার্গিস আক্তার লুনা, বিএনপি নেতা শেখ তৌহিদুল ইসলাম, শেখ আবুল কালাম আজাদ, খায়রুল আজাদ আরজু, মাইদুল ইসলাম মিন্টু, মলঙ্গী আসাদুজ্জামান। আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক হাদিউজ্জামান হিরো।