ঢাকাSunday , 19 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে শহীদ জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকীতে দোয়া অনুষ্ঠান

Link Copied!

পিরোজপুরে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) সকালে পিরোজপুর জেলা বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা রাখেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আহসানুল কবির লীন সহ পিরোজপুর জেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের সদস্য অধ্যক্ষ দেলোয়ার হোসেন। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, জিয়াউর রহমান ছিলেন সাধারণ মানুষের নয়নের মনি। তিনি ছিলেন জনমানুষের নেতা। তিনি সাধারণ মানুষের জন্য নিজে খাল কেটেছেন। তার আদর্শ নিয়ে আগামী দিনে বিএনপি এগিয়ে যাবে। কিন্তু অতীতে কি করেছেন তার দোহাই দিয়ে এখন অপকর্ম করে এই দলে থাকার সুযোগ নাই।