ঢাকাSunday , 19 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাঁশতলীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত

Link Copied!

বাগেরহাটের রামপাল উপজেলার বাঁশতলীতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) বিকালে গিলাতলা বাজারে বাশঁতলী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়। বাশঁতলী ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তারেক রহমান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক শাহরিয়ার রহমত, যুবদল নেতা শেখ সাইফুল ইসলাম, রামপাল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল ইসলাম ইয়ামিন, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাবেক আহ্বায়ক শেখ শামীম আহসান, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আলমগীর মুন্সি, শেখ মাসুদ পারভেজ রাজা, শেখ আবু বক্কর, শেখ মারুফ হোসেন, হাওলাদার কামরুল, ফরহাদ হোসেন, শেখ তুহিন, ফিরোজ সরদার, মোহাম্মদ মনিসহ ইউনিয়ন বিএনপি ও সকল সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকায় তিনি যেমন সফল ছিলেন তেমনি বাংলাদেশের সফল রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার অবদান বাংলার মানুষ সারা জীবন মনে রাখবে। কিন্তু বিগত স্বৈরাচারী সরকার তার সকল অবদান মুছে ফেলে দিতে চেয়েছিল। কিন্তু ইতিহাস কখনো মোছা যায় না। সে নিজের জীবনের ওয়াক্কা না করে দেশকে মুক্ত করতে স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। তিনি রাষ্ট্রপতি হিসেবে সফলভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন। কিন্তু সকল স্বপ্ন বাস্তবায়ন করে যেতে পারেননি। তাই শহীদ প্রেসিডেন্টের সকল স্বপ্ন পূরণের জন্য সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।