ঢাকাSaturday , 18 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

Link Copied!

কেশবপুরে বেসরকারি মানবাধিকার উন্নয়ন সংগঠন পরিত্রাণ ও দাতা সংস্হা ইউরোপিয়ান ইউনিয়ন, ক্রিশ্চিয়ান এইড ও মানুষের জন্য ফাউন্ডেশনের এসডিআরএম প্রকল্পের উদ্যোগে পরিত্রাণের কেশবপুর কার্যালয়ের সভাকক্ষে ১৮ জানুয়ারি সকালে বাংলাদেশ দলিত পরিষদের (বিডিপি) কেশবপুর উপজেলা শাখার ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভাপতি সুজন দাসের সভাপতিত্বে সভার কার্যক্রম শুরু হয়। সভাপতি সুজন দাস, বিডিপির সকল সদস্য ও পরিত্রাণের কর্মকর্তাদের শুভেচ্ছা জানান ও সকলকে ত্রৈমাসিক সভায় সক্রিয় অংশগ্রহনের আহ্বান জানান। পরিত্রাণের পিসি উজ্জল কুমার দাস, বাংলাদেশ দলিত পরিষদের (বিডিপি) কেশবপুর উপজেলা শাখার সাংগঠনিকভাবে দ্ক্ষ এবং পিছিয়ে রাখা দলিত জনগোষ্ঠীর অধিকার আদায়ে সকল ভেদাভেদ ভুলে একত্রিত হয়ে কাজ করার পরামর্শ দেন। তিনি নতুনদের উদ্দেশ্যে বিগত দিনে দলিত পরিষদের অগ্রণী ভুমিকা ও সাহসী পদক্ষেপ সমূহের উদাহরন তুলে ধরে নিজেদের অধিকার, নিজেদের আদায় করার জন্য সাংগঠনিকভাবে শক্তিশালী ও নেতৃত্ব অপরিহার্যতার উপর গুরুত্ব দেন। যোসেফ সরকার, বাংলাদেশ দলিত পরিষদের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম ও সহযোগী দাতা সংস্থা ইউরোপিয়ান ইউনিয়ন, ক্রিশ্চিয়ান এইড ও মানুষের জন্য ফাউন্ডেশনের ভুমিকা তুলে ধরেন। সদস্যগণ মুক্ত আলোচনায় অধিকার ভিত্তিক বিভিন্ন বিষয় উপস্থাপন করেন। উক্ত সভায় উপস্থিত ছিলেন প্রকল্পের সমন্বয়কারী যোসেফ সরকার, ভলেন্টিয়ার সুমন দাস ও সাবিরা খাতুন। সভায় বিডিপির কেশবপুর উপজেলা শাখার মোট ২৫ জন নারী পুরুষ অংশগ্রহণ করেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্পের সমন্বয়কারী যোসেফ সরকার। পরিশেষে সভাপতি দলিতসম্প্রদায়ের ক্ষমতায়ন এবং সামাজিক বৈষম্য দূরীকরনের লক্ষ্যে সকলকে অগ্রগামী ভূমিকা পালন করার আহবান জানিয়ে ও সকলের সুস্বাস্থ্য কামনা করে সভার কার্যক্রম শেষ করেন।