ঢাকাSaturday , 18 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় ঝগড়া মিটাতে গিয়ে ইউপি সদস্য নিহত

Link Copied!

গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের নশরতপুর গ্রামে শুক্রবার দুই পক্ষের ঝগড়া মিটাতে গিয়ে কাঠের পিঁড়ির আঘাতে আব্দুর জব্বার নামে এক ইউপি সদস্য নিহত হয়েছে। নিহত আব্দুর জব্বার বোয়ালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য এবং ওই গ্রামের মৃত খেজের উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, ওই গ্রামের বাসিন্দা ময়নুল ইসলামের সাথে সদর উপজেলার বাদিয়াখালি ইউনিয়নের ফুলবাড়ি হাজিপাড়া গ্রামের আছর আলীর মেয়ে রোজিনা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে ময়নুল মালদ্বীপে কাজে করে আসছিলো। দাম্পত্য জীবনে তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না। সাংসারিক নানা বিষয় নিয়ে কলহের জেরে শুক্রবার শ্বশুরবাড়ি থেকে বিয়ের মালামালসহ বাবার বাড়ি যাওয়ার প্রস্তুতি নেয় রোজিনা। বিষয়টি সমাধানের জন্য দুপুরের দিকে ওই বাড়িতে যায় রোজিনার আত্মীয় স্থানীয় ইউপি সদস্য আব্দুর জব্বার। এ সময় উভয় পক্ষের বাকবিতন্ডার একপর্যায়ে ময়নুলের মা জোবেদা বেগম ও বোন মঞ্জুরাণী কাঠের পিঁড়ি দিয়ে আব্দুল জব্বারকে আঘাত করেন। এতে জোব্বার অসুস্থ্য হলে তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বোয়ালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম সাবু বলেন, বসার পিঁড়ি দিয়ে আঘাত করায় মারা গেছেন এ বিষয়টি এখনো প্রমাণ হয়নি। সত্যতা পেলে আইনি ব্যবস্থা নেবো। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম তালুকদার বলেন, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।