খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় মহানগর গোয়েন্দা পুলিশ গত ১৭ জানুয়ারি রাতে সোনাডাঙ্গা মডেল থানাধীন মজিদ স্বরণী এলাকা থেকে জাকির হোসেনকে ১০০০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করেছে। মাদকের উৎস এবং এর সাথে জড়িত ব্যক্তিদের সনাক্ত করতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

