ঢাকাSaturday , 18 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে বিদ্যালয় থেকে অবৈধ বিদ্যুৎ সংযোগের অভিযোগ

Link Copied!

জয়পুরহাটের ক্ষেতলালে টাকার বিনিময়ে আঃ লীগ নেতার পুকুর সেচ দেওয়ার জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়েছে প্রধান শিক্ষক। ঝুঁকির মুখে শিক্ষার্থীরা। উপজেলার মামুদপুর ইউনিয়নের পশ্চিম দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখাগেছে, বিদ্যালয়ের পাশেই আনুমানিক ১০-১২ বিঘা পরিমান একটি পুকুর রয়েছে। পুকুরটিতে মাছ চাষ করেন ইউনিয়ন আওয়ামী যুবলীগে স্থানীয় নেতা সেলিম রেজা। ওই পুকুরে পানি সেচ দেওয়ার জন্য ওই বিদ্যালয়ের ক্লাসরুম থেকে লুজতার দিয়ে ঝুকিপূর্ণ ভাবে বিদ্যালয়ের মাঠ চিড়ে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়েছে ওই আওয়ামী লীগ নেতার পুকুরে। কোথাও কোথাও সংযোগের তার বের হয়ে রয়েছে। ঘটনাটি জানতে পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে জানালে লাইনম্যান ঘটনাস্থলে এসে সত্যতা পেয়ে তাৎক্ষণিক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে। অন্যদিকে ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন। এ বিষয়ে ওই বিদ্যালয়ের দুজন শিক্ষিকা নাজমা বেগম ও রুজিনা পারভীন বলেন, আমরা’ত বিষয়টি জানতাম না। আমরা জানি ওই সংযোগটি পাশের রুমে নিয়ে যাওয়া হয়েছে। আজকে জানতে পারলাম ওই সংযোগটি পুকুরে নিয়ে যাওয়া হয়েছে। পুকুরের মালিক ইউনিয়ন আওয়ামী যুবলীগ নেতা সেলিম রেজা বলেন, আমি কিছুদিন আগে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে কথা বলে সাময়িক কয়েক দিনের জন্য লাইন নিয়েছি। বিল যা হবে দিতে চেয়েছি। সেলিম রেজা মাহমুদপুর ইউনিয়ন মশিউর রহমান চেয়ারম্যানের ত্রস বাহিনি নামে পরিচিত স্থানীয় নির্বচনের পর ৬নং ওয়াড বিএনপির সভাপতি সেকেন্দার আলীকে বেধরক মারপিট ও রক্তাত জখম করে এই যুবলীগ নেতা সেলিম গত ৪ আগষ্ট আওয়ামী লীগের দেওয়া কেন্দ্র ঘোষিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে জয়পুরহাটে সরাসরি অবস্থান করেছিল ছাত্রদের হামলায় মশিউর চেয়ারম্যানসহ সাঙ্গ-পাঙ্গ নিয়ে পালিয়ে আসেন৷ একান্ত আলাপ কালে ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কান্না জড়িত কন্ঠে সেকেন্দার আলী জানান৷ আমি বিএনপির নেতা হওয়ায় জাতীয় ও স্থানীয় নির্বাচনের বিরোধিতা করায়, মামুদপুর ইউনিয়ন পরিষদের অনির্বাচিত চেয়ারম্যান মশিউর রহমানের ডান হাত হয়ে ওই যুবলীগ নেতা সেলিম আমাকে বাড়ি থেকে দেশীয় অস্ত্রশস্ত্র সহ জোর করে তুলে নিয়ে চৌমনী বাজার, মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি, নুরুন্নবী চৌধুরীর গোডাউন ঘরে আমাকে নিয়ে গিয়ে বেধরক নির্যাতন করেছে এবং তার গুদাম ঘরটি টর্চার সেল হিসেবে ব্যবহার করত৷ এই সেলিম পুরা ইউনিয়নবাসীর আতঙ্ক বাহিনী ছিলো, তাদের অপকর্মের দয়ে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এখনো তারা আধিপত্য ধরে রাখার চেষ্টা করছে এদেরকে রুখে দেওয়া হবে৷ এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজা আল আমিনের কাছে জানতে চাইলে, তিনি বলেন, আমি পল্লী বিদ্যুতের লোকের কাছে অনুমতি নিয়ে সংযোগ দিয়েছি। আপনারা নিউজ করে যা পারেন করেন। নাম প্রকাশ না করার শর্তে একাধিক অভিভাবক বলেন, প্রধান শিক্ষক রেজা আল আমিনের বাড়ী বিদ্যালয়ের পাশে। নিয়মিত তাকে স্কুলে পাওয়া যায়না। স্কুল চলাকালীন অধিকাংশ সময় তার কৃষি জমিও সংসার দেখাশোনা করতে দেখা যায়। নিয়মিত স্কুলে পাঠদান করেনা। জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) আবু উমাম মাহবুবুল হক বলেন, এভাবে সংযোগ দেওয়ার কোন আইন নেই। এটি বেআইনি ও অপরাধ। খবর পেয়ে আমরা সংযোগটি বিচ্ছিন্ন করেছি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ক্ষেতলাল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, বিষয়টি আমি আপনার কাছ থেকে শুনলাম। আগামী রবিবার বিষয়টি নিয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।