ঢাকাThursday , 16 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পূর্ব সুন্দরবন থেকে হরিণের মাংস, মাথা ও পা জব্দ করেছে বনরক্ষীরা

Link Copied!

পুর্ব সুন্দরবণের চাদপাই রেঞ্জেরের অধীন ঢাংমারী স্টেশন সংলগ্ন ঘাগরামী এলাকা থেকে ১৫ জানুয়ারী বুধবার বিকালে ৩০ কেজি হরিণের মাংস ২টি মাথা ও ৭ টি পা জব্দ করেছে বনরক্ষীরা বনবিভাগের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরঞ্জিত বলেন, সুন্দরবনে হরিণ পাচারকারী চক্র ঢুকছে এমন সংবাদের ভিত্তিতে ঘাগড়ামারী ক্যাম্পের বনরক্ষী ইউসুফ হাওলাদার, মহিউদ্দিন ও জয়নুল আবেদীন অভিযানে যায়। এ সময় হরিণ শিকারী চক্র তাদের দেখে ধারালো অস্ত্র উচিয়ে হুমকি পদর্শন করে। এ সময় বনরক্ষীরা ফাঁকা গুলি ছুড়লে শিকারীরা মাংস ফেলে গহীন বনে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে শিকারীদের ফেলে রাখা ৩০ কেজি হরিণের মাংস, ২টি মাথা ও ৭ টি পা জব্দ করা হয়। সুরঞ্জিত আরও বলেন, বনের মধ্যে পালিয়ে যাওয়া ৪জন হরিণ শিকারির মধ্যে ৩জনের পরিচয় শনাক্ত করা গেছে। এ ঘটনায় বন আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার বাগেরহাট আদালতে জব্দকৃত মাংস পাঠানো হবে।