ঢাকাThursday , 16 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে দুইদিন ব্যাপী তারুণ্যের উৎসব অনুষ্ঠিত

Link Copied!

মণিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে দুইদিন ব্যাপী তারুণ্যের উৎসব ও ৪৬তম বিজ্ঞান প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার তারুণ্য উৎসব ও বিজ্ঞান প্রযুক্তি মেলার সমাপনী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা প্রশাসক আজহারুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্নার সভাপতিত্বে ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান রয়েলের সঞ্চালনায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তার, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ দাস, যুব উন্নয়ন অফিসার রেজাউল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার আকরাম হোসেন, প্রকল্প বাস্তবায়ন অফিসার সাইফুল ইসলাম, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস, এম মজনুর রহমান প্রমূখ। বক্তব্য শেষে তারুণ্য উৎসব উপলক্ষ্যে নানা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ উপজেলার অন্ততঃ অর্ধশতাধিক প্রতিষ্ঠান উৎসবের মেলায় অংশ নেয়। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে।