যশোরের কেশবপুর উপজেলার হাসানপুরে বৃহস্পতিবার সকালে মাঠ থেকে কিবরিয়া (৪০) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, উপজেলার হাসানপুর গ্রামের মশিয়ার রহমানের ছেলে কিবরিয়া, বুধবার রাতে হাসানপুর বাজার থেকে বাড়ি যায়। এরপর খাওয়া দাওয়া শেষে ওই রাতে তাদের বাড়ির পাশে হলুদের ক্ষেত দেখতে যায়। এরপর সে আর বাড়িতে ফেরেনি। এলাকাবাসী বৃহ¯পতিবার (১৬ জানুয়ারী) সকালে হলুদের ক্ষেতে তার মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে যশোর মর্গে প্রেরন করেছে। তদন্তকারী কর্মকর্তা এসআই সঞ্জয় কুমার দাস বলেন, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে হাসানপুর মাঠ থেকে কিবরিয়া নামে এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে লাশের ময়না তদন্তের জন্য যশোর মর্গে প্রেরন করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর হত্যানা আত্মহত্যা তা জানা যাবে।

