কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে ভ্যাট বৃদ্ধির প্রতিবাদে চাঁদপুর জেলা হোটেল রেস্তোরা মালিক সমিতি মানব বন্ধন কর্মসূচী পালন করেছে। গত ১৬ জানুয়ারি বৃহস্পতিবার সকালে চাঁদপুর শহরের রেলওয়ে বায়তুল আমিন জামে মসজিদের সম্মুখে মানব বন্ধন কর্মসূচী পালন করে। চাঁদপুর জেলা হোটেল রেস্তোরা মালিক সমিতির সভাপতি নুরুল আলম লালুর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক জাহিদুল হক মিলনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাসুদ আখন্দ ও উপদেষ্টা বিল্পব সরকার। বক্তারা বলেন গত সরকারের আমলে আমাদের হোটেলে ভ্যাট ছিল মাত্র ৫ শতাংশ। কিন্তু বর্তমান তত্বাবধায়ক সরকার সেই ভ্যাট বৃদ্ধি করে ১৫ শতাংশ করেছে। ৫ শতাংশ থাকাবস্হায় আমরা দাবী করে ছিলাম ৩ শতাংশ করার জন্য। এ সরকার ৩ গুন ভ্যাট বৃদ্ধি করে ১৫ শতাংশ করেছে । তাতে আমাদের হোটেল ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এ সরকার যদি আমাদের দাবী না মানে তাহলে কেন্দ্রের নির্দেশে আমরা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো। মানব বন্ধনে আরো উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মুজিবুর রহমান আখন্দ (মাইনু), সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন বেপারী, কোষাধ্যক্ষ সম্পদ সাহা, দপ্তর সম্পাদক জাহিদুল হক মিলন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল কোরবান, ধর্ম বিষয়ক সম্পাদক আবু নাছির মিয়াজী, সমাজ কল্যান সম্পাদক শরিফুল ইসলাম (মামুন), সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক টিটন ঘোষ, তথ্য প্রযুক্তি সম্পাদক মাহমুদ খান অপু, জেলা সমিতির সচিব হৃদয় চন্দ্র সূত্রধর, অফিস সহকারী দেলোয়ার হোসেন, হাজীগঞ্জ উপজেলা সভাপতি হুমায়ন কবির, সাধারণ সম্পাদক মোর্শেদ আলম, যুগ্ম সম্পাদক আজাদ মিয়া, সহ সভাপতি জাকির মিজি, আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক সৌরভ দে, শিল্প বিষয়ক সম্পাদক মারুফ হোসেন, সদস্য উজ্জল হোসেন, অফিস সচিব প্রদীপ সাহাসহ সকল উপজেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

