ঢাকাThursday , 16 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় শীতার্তদের মধ্যে কম্বল ক্রয়ের টাকা বিতরণ

Link Copied!

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বুধবার দুপুরে নিজস্ব কার্যালয়ে শীতার্ত ও কম সৌভাগ্য ব্যক্তিদের মধ্যে কম্বল ক্রয়ের জন্য টাকা বিতরণ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। টাকা বিতরণ করেন প্রধান অতিথি গাইবান্ধার সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট তাপস চক্রবর্ত্তী তুষার। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা চেয়ারম্যান আজাদ মো: আবু রায়হান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি মো: মতিয়ার রহমান, কোষাধ্যক্ষ মো: খায়রুজ্জামান দুদু, কায়ছার আলীসহ সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য, সংগঠনের সদস্য এবং তাদের পরিবারের ৭৬ জন সদস্যদের মধ্যে এই টাকা বিতরণ করা হয়।