ঢাকাThursday , 16 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যশোরের কেশবপুরে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Link Copied!

যশোরের কেশবপুরে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৫ জানুয়ারী ঢাকার শিক্ষক সম্মেলন সফল করার লক্ষ্যে কেশবপুর শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে ওই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। কেশবপুর উপজেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি সহকারী অধ্যাপক আবু হাসানের সভাপতিত্বে বুধবার (১৫ জানুয়ারী) বিকেলে থানা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন কেশবপুর শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, মহিলা বিষয়ক সম্পাদক নুরুন্নাহার নুরি, মাধ্যমিক বিদ্যালয় শাখার সভাপতি মাষ্টার সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল আলম, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, মাদ্রাসা শাখার সাধারণ সম্পাদক আতাউর রহমান, জোট নেতা হাবিবুর রহমান, আশরাফুল ইসলাম প্রমূখ। এ সময় শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আগামী ২৫ জানুয়ারী ঢাকার শিক্ষক সম্মেলন সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে। এ সময় কেশবপুর উপজেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।