কুড়িগ্রাম জেলায় দারিদ্রতা নিরসনে দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি সৃষ্টির মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিতে কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ব্যাপক ভূমিকা রাখছে । কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) কুড়িগ্রাম ২০১২ খ্রি. স্থাপিত হবার পর ২০১৪ সালে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে প্রকৌশলী মোঃ আইনুল হক দায়িত্ব গ্রহণ করেন। তিনি পরবর্তীতে ২০১৬ খ্রি. তারিখে অধ্যক্ষ হিসাবে দায়িত্ব নেন এবং ২০২৫ খ্রি. সাল পর্যন্ত দায়িত্ব পালন করছেন। এরমধ্যে খন্ডকালীন কিছু সময় ২০২০ খ্রি. সালে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে মোঃ মাসুদ রানা দায়িত্ব পালন করেন। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সৃষ্টিলগ্ন থেকেই অধ্যক্ষের চেয়ারে প্রকৌশলী মোঃ আইনুল হক দায়িত্বে থাকায় তার যোগ্য নেতৃত্বে প্রতিষ্ঠানটি এই অঞ্চলের হতদরিদ্র, বেকার যুব ও যুব নারীকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলছে। দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি দেশ ও জাতির কল্যাণে সর্বত্র ভূমিকা রাখছে। প্রভাতী প্রকল্পের অর্থায়নে এলজিইডি’র তত্ত্বাবধানে কুড়িগ্রাম টিটিসি কর্তৃক বাস্তবায়নাধীন দেশের উন্নয়নের লক্ষ্যে দক্ষ/ প্রশিক্ষণপ্রাপ্ত জনগোষ্ঠী তৈরির জন্য প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার প্রত্যয় এবং ভিশন-২০৪১ বাস্তবায়ন তথা দারিদ্র বিমোচন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, উদ্যোক্তা গড়ে তোলা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে কারিগরি শিক্ষার ভুমিকা অপরিসীম। দেশে দক্ষ মানবসম্পদ ও কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র বিমোচনের লক্ষ্যে কুড়িগ্রাম টিটিসি’র বিভিন্ন পেশায় যুবক ও যুবনারীকে কর্ম/আত্ম-কর্মসংস্থানে নিয়োজিত করার উদ্দেশ্যে দক্ষতা বৃদ্ধিমুলক প্রশিক্ষণ দেয়া হচ্ছে। কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড অনুযায়ী স্বল্পমেয়াদী কোর্সসমূহ- (১) ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেইনটেন্যান্স (২) সুইং মেশিন অপারেশন (৩) সিভিল কন্সট্রাকশন (ম্যাসনারি), (৪) গ্রাফিক্স ডিজাইন (৫) টাইলস এন্ড মার্বেল ফিটিং (৬) কনজুমার ইলেকট্রনিক্স (৭) কম্পিউটার অপারেশন (৮) মোবাইল ফোন সার্ভিসিং (৯) রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং (১০) রড বাইন্ডিং (১১) মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেন্যান্স (১২) টেইলরিং এনড ড্রেস মেকিং (১৩) ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন ইত্যাদি। জনশক্তি কর্মসংস্থান (বিএমইটি)’র অধীনস্থ কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, কুড়িগ্রামে হাতে কলমে কারিগরি শিক্ষা গ্রহণ ও আত্ম-কর্মসংস্থানের লক্ষ্যে নিয়মিত ও স্ব-নির্ভর (বৈকালিন) কোর্সে নিম্ন বর্ণিত ট্রেডসমূহে প্রশিক্ষণে যুব ও যুবনারীকে প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। যথাক্রমে ট্রেড ও কোর্স সমূহ- (১) ওয়েল্ডিং এন্ড ফ্রেব্্িরকেশন (২) কনজ্যুমার ইলেকট্রনিক্স (৩) গ্রাফিক্স ডিজাইন (৪) অটোমোটিভ মেকানিক্স (৫) সিভিল কন্সট্রাকশন (৬) সুইং মেশিন অপারেশন (৭) রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং (৮) ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এন্ড মেইনটেন্যান্স (৯) কম্পিউটার অপারেশন (১০) আর্কিটেকচারাল ড্রাফটিং উইথ অটোক্যাড (১১) ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স (১২) ড্রাইভিং (১৩) রড বাইন্ডার (১৪) টাইলস্ ফিক্সার (১৫) স্ক্যাফোল্ডিং (১৬) ফ্রিল্যান্সিং/ আউটসোর্সিং (১৭) হাইজ কিপিং (শুধুমাত্র মহিলাদের জন্য) (১৮) মোবাইল সার্ভিসিং (১৯) প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন (পিডিও) ইত্যাদি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং (আইএম) জাপানের অধীনে ৬ মাস মেয়াদী জাপানি ভাষা প্রশিক্ষণ কোর্স করানো হয়। এছাড়াও কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে অকুপেশন/কোর্সসমূহ হচ্ছে- (১) আইটি সাপোর্ট সার্ভিস (২) ম্যাসন্রি (৩) গ্রাফিক্স ডিজাইন (৪) মোবাইল ফোন সার্ভিসিং (৫) রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং। কুড়িগ্রাম টিটিসিতে বৈদেশিক অর্থায়নে পরিচালিত প্রকল্পের প্রশিক্ষক ও অফিস স্টাফদের ভাতা/বেতন পেই হিসাবের মাধ্যমে পরিশোধিত হয়। নিয়োগ প্রদানের ক্ষমতা অধ্যক্ষকে দেয়া হয়নি। হাজিরা ভিত্তিক প্রশিক্ষক/কর্মচারী নিয়োজন করা হয় মাত্র; “নিয়োগ” নয়। প্রশিক্ষক বা কর্মচারীর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের দায়ে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা কর্তৃপক্ষ নিয়ে থাকেন। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) কুড়িগ্রাম এর অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আইনুল হক জানান, বিএমইটি কর্তৃক বাস্তবায়নাধীন “দেশ-বিদেশ” প্রকল্পের প্রশিক্ষণার্থীদের দক্ষভাবে গড়ে তুলতে সড়ক-মহাসড়কের প্রশিক্ষণ প্রদানের নিয়ম রয়েছে। এজন্য প্রশিক্ষণ গাড়িগুলো সময়ে সময়ে শহরের রাস্তায় এবং হাইওয়েতে প্রশিক্ষকদের তত্ত্বাবধায়নে চলাচল করে। সেই সাথে প্রশিক্ষণার্থী ভর্তির জন্য প্রচার কার্যক্রমও পরিচালনা করা হয়। উন্নয়নের স্বার্থে সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা কামনা করছি।

