ঢাকাThursday , 16 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা প্রদান ও সুরক্ষা ক্যাম্প

Link Copied!

পিরোজপুরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান ও স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বিষয়ক হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ১২ টায় পিরোজপুরের ৮০ নং পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ৮০ নং পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেলী আশফিয়ার সঞ্চালনায় হেলথ ক্যাম্প অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি ছিলেন, পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফরিদা ইয়াছমিন, মেডিকেল অফিসার অনিন্দিতা সরকার প্রমূখ। এ সময় শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতন করা হয়। পিরোজপুর জেলার ৮৮৯ টি প্রাথমিক বিদ্যালয়ে এ হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হবে জানা যায়।