ঢাকাWednesday , 15 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠান

Link Copied!

দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা সমাপনী অনুষ্ঠান। গত বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজিত উপজেলা সভাকক্ষে এ বিজ্ঞান মেলা সমাপনী অনুষ্ঠান উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মীর মো. আল কামাহ তমাল। সমাপনী অনুষ্ঠানে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর আলম, পুখুরী স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাজ্জাদ হোসেন সাজু, জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হক, সাহাপুর দাখিল মাদরাসার সুপারিনটেন্ট আব্দুল ওহাব প্রমূখ। জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময় এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিজ্ঞান মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিজ্ঞান ও প্রযুক্তি প্রদশনের স্টল বসিয়ে মেলাকে স্মৃদ্ধ করে তুলে। মেলায় মোট ১৬টি স্টল অংশ গ্রহণ করেন। এর মধ্যে কলেজ, মাদ্রাসা, মাধ্যমিক ও উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করেন। ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠান হয়। জাঁকজমক পূর্বভাবে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠান শেষ হয়।