ঢাকাWednesday , 15 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরের কচুয়া আইনজীবী কল্যাণ সমিতির কমিটি গঠন

Link Copied!

চাঁদপুরস্থ কচুয়া আইনজীবী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। ১৩ জানুয়ারি সোমবার রাতে সমিতির বার্ষিক প্রতিবেদন শেষে উপস্থিত সদস্যদের সম্মতি নিয়ে ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সভাপতি হলেন অ্যাডঃ এএম এম মাঈনুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডঃ মাসুদ প্রধানিয়া। নতুন কমিটি গঠন উপলক্ষে সোমবার রাতে শহরের চেয়ারম্যানঘাট এলাকাস্থ চাইনিজ রেষ্টুরেন্টে বার্ষিক সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাডঃ মোজাফফর হোসেন। সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জজ আদালতের পিপি অ্যাডঃ কুহিনুর বেগম, জিপি অ্যাডঃ এ জেড এম রফিকুল হাসান রিপন, চাঁদপুরস্থ সদর আইনজীবী কল্যান সমিতির সভাপতি অ্যাডঃ জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডঃ জাকির হোসেন ফয়সাল, সিনিয়র আইনজীবী অ্যাডঃ বাবর বেপারী, অ্যাডঃ জসিম মেহেদী, অ্যাডঃ আতিকুর রহমান হাওলাদার, অ্যাডঃ কাদের খান, অ্যাডঃ শাহাদাত হোসেন শাওন। সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ নাজমুল তালুকদার শিপনের পরিচালনায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ আলহাজ্ব মোবারক হোসেন, অ্যাডঃ শহিদুল্লা কায়সার, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডঃ হালিম পাটওয়ারী, অ্যাডঃ জসিম প্রধান, জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডঃ বুলবুল, সমিতির সদস্য অ্যাডঃ এ.এন. এম মাঈনুল ইসলাম, অ্যাডঃ মাসুদ প্রধানিয়া,অ্যাডঃ মেছবাহ, অ্যাডঃ নাদিম তালুকদার, অ্যাডঃ আবুল খায়ের স্বপন, অ্যাডঃ মহিউদ্দিন ফাহাদ, অ্যাডঃ আব্দুল্লাহ হিল নাকীব প্রমূখ। চাঁদপুরস্থ কচুয়া আইনজীবী কল্যাণ সমিতির অনান্য সদস্যরা হলো- সিনিয়র সহ-সভাপতি অ্যাডঃ হালিম পাটওয়ারী, জুনিয়ার সহ-সভাপতি অ্যাডঃ জসিম প্রধান, সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ শাহাদাত হোসেন শাওন, যুগ্ম সম্পাদক অ্যাডঃ নাদিম তালুকদার, কোষাদক্ষ অ্যাডঃ জামাল হোসেন, দপ্তর সম্পাদক অ্যাডঃ আব্দুল্লাহ হিল নাকীব, সদস্য অ্যাডঃ নাজমুল তালুকদার শিপন, মাইনুদ্দীন মাহমুদুল হাসান রাসেল ও মহিউদ্দিন ফাহাদ।