ঢাকাTuesday , 14 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কেসিসির ওয়ার্ডসমূহের কর্মকর্তাদের সাথে সভা অনুষ্ঠিত

খুলনা ব্যুরো
January 14, 2025 9:40 pm
Link Copied!

খুলনা মহানগরী এলাকার টিসিবি কার্ডের হালনাগাদ তথ্য প্রস্তুত ও বিতরণ কার্যক্রম বিষয়ে ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে এক সভা গত মঙ্গলবার সকালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেসিসি’র প্রশাসক ফিরোজ সরকার। সভায় প্রশাসক ফিরোজ সরকার তালিকা প্রণয়নের ক্ষেত্রে স্বচ্ছতার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রকৃত স্বল্প আয়ের পরিবার যেন সরকারের এ সুবিধা গ্রহণ করতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান। তিনি দ্রুত সময়ের মধ্যে তথ্য হালনাগাদের কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। উল্লেখ্য, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর মাধ্যমে স্বল্প মূল্যে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য নিম্নআয়ের পরিবারের কাছে পৌঁছে দিতে দেশব্যাপী তথ্য হালনাগাদের কাজ চলছে। খুলনা সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডেও এ কার্যক্রম চলমান আছে। কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, সচিব শরীফ আসিফ রহমান, টিসিবি-খুলনার যুগ্ম পরিচালক আনিছুর রহমান সহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও ছাত্র প্রতিনিধিবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।