খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় দৌলতপুর থানা পুলিশ গত ১৩ জানুয়ারি সন্ধ্যায় মানিকতলা মোড় থেকে আল আমিন হাওলাদারকে ১ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করে। অপরদিকে খানজাহান আলী থানা পুলিশ একই দিন রাতে ফুলবাড়ীগেট মেসার্স আপন ট্রেডার্সের সামনে থেকে হোসাইন শেখ আল হোসাইনকে ১০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করেছে। মাদকের উৎস এবং এর সাথে জড়িত ব্যক্তিদের সনাক্ত করতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

