ঢাকাTuesday , 14 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় স্বর্ণের বারসহ ১ জন আটক

খুলনা ব্যুরো
January 14, 2025 9:33 pm
Link Copied!

খুলনা মেট্রোপলিটন পুলিশ অপরাধ দমন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং নগরবাসীর সেবায় সর্বদা তৎপর। এরই ধারাবাহিকতায় লবণচরা থানা পুলিশ গত ১৩ ডিসেম্বর রাতে সাচিবুনিয়া বিশ্বরোড মোড় এলাকায় অভিযান পরিচালনা করে গোবিন্দ চন্দ্র দাসকে ২ পিস (ওজন ১০ ভরি) স্বর্ণের বারসহ হাতেনাতে আটক করেছে। এ সংক্রান্তে তার বিরুদ্ধে লবণচরা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। একইসাথে স্বর্ণের উৎস এবং এর সাথে জড়িতদের সনাক্ত করে গ্রেফতারের জন্য অভিযান চলছে বলে জানা যায়।