“রাজনীতির নৈতিক ধারা, গড়বোই আমরা” একটি নৈতিক, সামাজিক এবং রাজনৈতিক আন্দোলন” এই স্লোগানকে সামনে রেখে ১৪ জানুয়ারি সোমবার দুপুরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা পানিমাছকুটিতে নৈতিক সমাজ ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে, নৈতিক সমাজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান (অবসর প্রাপ্ত) মেজর জেনারেল আমসাআ আমিনের সৌজন্যে উপজেলার শতাধিক গরীব, অসহায় শীতার্ত মানুষের মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। নৈতিক সমাজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান (অবসর প্রাপ্ত) মেজর জেনারেল আমসাআ আমিন জানান, সকালে রাজারহাট উপজেলায় কম্বল বিতরণ করেছি, এখন ফুলবাড়ী উপজেলায় কম্বল বিতরণ করলাম এবং বিকেলে নাগেশ্বরী উপজেলায় কম্বল বিতরণ করবো ইনশাল্লাহ। এ সময়, অবসরপ্রাপ্ত সেনা সদস্য, আবু সুফিয়ান (সিদ্দিক) সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দুর্দশা লাঘবে এগিয়ে এসেছে ‘কুড়িগ্রাম উদ্যোক্তা’। ‘আসুন অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াই” এ স্লোগানকে ধারন করে জেলা সদরে ৫ শতাধিক দুঃস্থ অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল ও শিশুদের শীতবস্ত্র বিরতণ করেছে সংগঠনটি। গত রোববার (১২ জানুয়ারী) সকাল ১১টায় কুড়িগ্রাম পৌর এলাকার ঈদগাহ পাড়ার পন্ডিত বাড়িতে ‘কুড়িগ্রাম উদ্যোক্তা’ অফিসে এসব কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ‘কুড়িগ্রাম উদ্যোক্তা’র প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মুহিবুল হুদা রবিন, এ্যাডভোকেট আতিকুর রহমান, কৃষক ও যুবনেতা খলিলুর রহমান খলিল, ‘কুড়িগ্রাম উদ্যোক্তা’র সহ-সভাপতি ফ্রিল্যান্সার মিগনিউর কনক, এ্যাডভোকেট আলী আহমেদ শাহ আতিক, সমাজসেবী মঞ্জুরুল ইসলাম, জাহাঙ্গীর আলমসহ অনান্য উদ্যোক্তারা। কম্বল পেয়ে আনন্দিত শারীরিক প্রতিবন্ধী আকবর আলী বলেন, কয়েক দিন থাকি খুউব ঠান্ডা। খুব কষ্টে আইত কাটপার নাগছোং। কম্বল খ্যান প্যায়া খুউব উপকার হইল বাবা। বিধবা নারী আকলিমা বেওয়া বলেন, আইতে দিনে ঠান্ডা। হাত-ঠ্যাং গডগডে কাঁপে। এটাই আসিয়া নাতনী পাইলাম ঠান্ডার কাপড়, মুই পানু কম্বল। কুড়িগ্রাম উদ্যোক্তা’র প্রতিষ্ঠাতা সভাপতি মুহিবুল হুদা রবিন বলেন, যেকোনো দুর্যোগে আমরা সবসময় অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছি। আমরা অসহায় দরিদ্র মানুষের পাশে থেকে মানবকল্যাণের পক্ষে কাজ করতে পেরে আনন্দিত, ইনশাল্লাহ আগামীতেও এ সহায়তা কার্যক্রম সংগঠনের পক্ষ থেকে অব্যাহত থাকবে। অপরদিকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ভুরুঙ্গামারী উপজেলা শাখার উদ্যোগে গরীব ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ১০ জানুয়ারি (শুক্রবার) ভুরুঙ্গামারী সিনিয়র ফাজিল মাদ্রাসার হলরুমে এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার সাবেক আমীর আজিজুর রহমান স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মুকুল হোসাইন। অনুষ্ঠানে ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রশিবির সভাপতি আরিফুল ইসলাম এর সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি খালিদ সাইফুল্লাহ এর সঞ্চালনায় পুরস্কৃত বস্ত্র বিতরণ অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এদিকে কুড়িগ্রাম সদরের হলোখানা ইউনিয়নে অবস্থিত কুড়িগ্রাম বিশেষ বিদ্যালয়ের শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।গত রবিবার (১২ জানুয়ারি) বিদ্যালয়ের শ্রেণিকক্ষে উক্ত কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে কম্বল তুলে দেন হলোখানা ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম রেজা। এ অনুষ্ঠানে বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থীর মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, অটিজম শিশুদের অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

