ঢাকাTuesday , 14 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে তারেক রহমানের নির্দেশে কম্বল বিতরণ

Link Copied!

বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান, তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশে এবং বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু’র সার্বিক সহযোগিতায় জেলা বিএনপির সহ- সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস এ সময় ব্যক্তিগত পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। মঙ্গলবার (১৪ জানুয়ারি ) সকাল ১০টা ই.বি রোডস্থ পৌর ভাসানী মিলায়তন সবুজ চত্বরে এ সময় শীতার্তদের মাঝে কম্বল বিতারণ করা হয়। জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশে ও সিরাজগঞ্জের কৃতি সন্তান বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক সফল মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইয়ের সার্বিক সহযোগিতায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলাম। বিএনপির মূল শক্তি হচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণ। তিনি আরও বলেন বিএনপির নেতাকর্মীরা সুখে দুঃখে সব সময় অসহায়দের পাশে থাকবে। এ সময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য সোহেল আক্তার, সিরাজগঞ্জ জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক হাসেম তালুকদার, বিএনপি নেতা আক্কাস আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হক রঞ্জু, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলামসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।