চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর পৌরসভার সাহারপার গ্রামে স্ত্রীকে জবাই করে হত্যা করে স্বামী নিজেই আত্মহত্যার চেষ্টা করে। পরে জনতা ঘতক স্বামীকে আটক করে পুরিশে সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার সকালে মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর পৌরসভার সাহারপার গ্রামে। ঘাতক স্বামী কুমিল্লা জেলার তিতাস থানার জহতপুর গ্রামের মরাবাড়ির সরু মিয়ার ছেলে মোস্তফা ২০০৯ সালে ইসলামি শরিয়তমতে সাহার পারের লাকি বেগমকে বিবাহ করে। তাদের সংসারে জুনায়েদ নামে এক পুত্র সন্তান রয়েছে। ঘাতক স্বামী মোস্তফা জানায়, বিয়ের পর তাদের সংসার জীবন সুন্দর ভাবে চলছিল। তিনি অটো রিক্সা চালিয়ে জিবীকা নির্বাহ করে। সেই টাকা দিয়ে স্ত্রী সন্তানের ভরনপোষন চালাতো। এর মাঝে স্ত্রী লাকি বেগম মোবাইলে ফেইজবুকের মাধ্যমে পরপুরুষের সাথে টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে। এ নিয়ে স্বামী স্ত্রীর মাঝে প্রতিনিয়ত ঝগড়া বিবাদ হতো। ঘটনার দিন ও মোবাইলে তাদের ঝগড়া হয়। ঘাতক মোস্তফা আরো জানায়, বাড়ি থেকে আসার পথে সে গৌরিপুর থেকে একটি ধারালো চাকু কিনে নিয়ে আসে। তা নিজের কাছে রেখে দেয়। রাতেই তিনি শশুড়বাড়ি সাহার পারে আসে। সকালে স্ত্রী লাকি বেগমের সাথে আবারো বাকবিতন্ডা হলে গলায় ছুরি দিয়ে জবাই করে দেয়। পরে সেই ছুরি সে নিজের পেটের কয়েকস্হানে ঢুকিয়ে আত্মহত্যার চেষ্টা করে। স্হানীয়রা রক্তাক্ত অবস্হায় মোস্তফাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। মতলব দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্হল থেকে খুন হওয়া লাকি বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। আহত মোস্তফাকে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।

