ঢাকাMonday , 13 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের ফাঁকাগুলি বর্ষন

Link Copied!

সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা সীমান্তে সাউন্ড গানের ৪ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সোমবার (১৩ জানুয়ারি) ভোররাতে সাতক্ষীরার ভোমরা সীমান্তের বিপরীতে ঘোজাডাঙ্গা সীমান্তের শিবতলা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ভোররাতে ফজরের নামাজের সময় কয়েক রাউন্ড গুলির শব্দ শুনেছি। ভারতীয় বিএসএফ সীমান্তের বিপরীতে এই ফাঁকা গুলি ছোঁড়ে। নাম প্রকাশে অনিচ্ছুক সীমান্তে টহলে থাকা বিজিবি সদস্যরাও বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলেন, বিএসএফ ৪ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। এটি মূলত সাউন্ডগানের গুলি। এর আগে, গত শনিবার ভোমরার লক্ষীদাড়ি সীমান্তে কৃষক নজরুল ইসলামের জমির চাষাবাদে বাঁধা দেয় বিএসএফ। কৃষক নজরুল ইসলাম জানান, গত ৩০ বছর ধরে জমিটি তিনি চাষাবাদ করে আসছেন। শনিবার ধান রোপনে গেলে তার জমিতে ধান রোপণে বাঁধা দেয় বিএসএফ। এ ঘটনায় সীমান্তে ব্যাটালিয়ন পর্যায়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক হয়েছে। পতাকা বৈঠকে আগামী ২০ জানুয়ারি উভয় দেশের সার্ভে বিভাগের মাপ জরিপের পর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। এসব ঘটনায় সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। সীমান্তে টহল জোরদার করা হয়েছে। তবে এ বিষয়ে সাতক্ষীরা-৩৩ বিজিবি অধিনায়ক লে.কর্নেল আশরাফুল হক আনুষ্ঠানিক ভাবে কোন বক্তব্য দিতে রাজি হননি।