ঢাকাMonday , 13 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে অভিবাসী কর্মীদের সহায়তায় আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত

Link Copied!

পঞ্চগড় জেলা প্রশাসন ও ওয়েল ফেয়ার সেন্টারের উদ্যোগে এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বাস্তবায়নে বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের আর্থিক সহায়তা প্রাপ্তিতে সহযোগিতার লক্ষ্যে একটি আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত (১৩ জানুয়ারি) সোমবার সকাল ১১ টায় পঞ্চগড় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সেমিনারের প্রতিপাদ্য বিষয় ছিল, “প্রত্যাগত অভিবাসী ফিরে এলেও পাশে আছি”। সভার বক্তব্যে যে সব বিষয় উঠে আসে, রেজিস্ট্রেশন করলে এককালিন নগদ প্রণোদনা ১৩৫০০ টাকা পাবে। তাছাড়া, ওরিয়েন্টেশন, কাউন্সেলিং, ঋণ প্রাপ্তিতে সহযোগিতা, আত্মকর্মসংস্থানের সহযোগিতা, উদ্যোক্তা প্রশিক্ষণ গ্ৰহনে সহযোগিতা, আরপিএল সনদ প্রদান, কারিগরি প্রশিক্ষণ গ্ৰহনে সহযোগিতা, কল্যাণমূলক অন্যান্য সহযোগিতা। সভায় সভাপতিত্ব করেন পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ও পরিচালক (অর্থ ও কল্যাণ) গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পঞ্চগড়ের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, ওয়েল ফেয়ার সেন্টারের সহকারী পরিচালক ( ঠাকুরগাঁও – পঞ্চগড়) আতাউর রহমান, রেফিউজি এন্ড মাইগ্ৰেনটারি মুভমেন্ট রিসার্স ইউনিট (রামরু) এর রেইস প্রজেক্ট কো-অর্ডিনেটর আফজাল হোসেন, কাউন্সিলর হাবিবুর রহমান, কামাল হোসেন, আব্দুর রবসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ঠাকুরগাঁও ওয়েল ফেয়ার সেন্টারের কাউন্সিলর মোর্শেদুল আলম। আলোচনা সভায় বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের আর্থিক সহায়তা প্রাপ্তির জন্য “রেইজ প্রকল্পের ভূমিকা” বিষয়টি গুরুত্ব সহকারে আলোচিত হয়। রেইজ প্রকল্পের মাধ্যমে কীভাবে প্রত্যাগত অভিবাসীরা আর্থিক সহায়তা এবং প্রশিক্ষণ পেতে পারেন, তা নিয়ে বিশদ আলোচনা করা হয়। অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের (এনজিও) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা প্রত্যাগত অভিবাসী কর্মীদের আর্থিক পুনর্বাসন ও দক্ষতা উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। উল্লেখ্য, এই উদ্যোগের মাধ্যমে বিদেশ প্রত্যাগত কর্মীদের আর্থিক ও সামাজিক পুনর্বাসনে সরকারের ভূমিকা আরও সুসংহত হবে বলে আশা করা হচ্ছে।