ঢাকাMonday , 13 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উলিপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

Link Copied!

কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন ৪নং পান্ডুল ইউনিয়ন পরিষদের আয়োজনে ১৩ জানুয়ারী সোমবার তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নিমিত্ত বাংলাদেশ প্রিমিয়ার লীগ-২০২৫ কে কেন্দ্র করে “তারুণ্যের উৎসব ২০২৫” সুষ্ঠ ও সুন্দর ভাবে বাস্তবায়নের লক্ষ্যে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগানকে সামনে রেখে উলিপুর উপজেলাধীন ৪নং পান্ডুল ইউনিয়ন পরিষদের আয়োজনে ১৩ জানুয়ারী সোমবার তারুণ্যের উৎসব উপলক্ষ্যে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ কর্মশালায় উপস্থিত ছিলেন- পান্ডুল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জয়নাল আবেদীন মালদার, সংরক্ষিত ইউপি সদস্য মোছাঃ নুর আছমা বেগম, মোছাঃ আরজিনা বেগম, ইউপি সদস্য শহিদুর রহমান, মোস্তাফিজার আকালু, বাদশা মিয়া, মুকুল মিয়া, জমির উদ্দিন, আব্দুল মোতালেব, পান্ডুল ইউনিয়ন পরিষদের ট্যাগ অফিসার আব্দুল কাদের, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাসুদ রানা, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শ্রী মন্টু কুমার সরকার ও ইউপি সচিব মোজাম্মেল হক প্রমূখ।