ঢাকাMonday , 13 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কলাতলার কুখ্যাত বাদশা চেয়ারম্যান আটক এলাকায় মিষ্টি বিতরণ

Link Copied!

বাগেরহাটের চিতলমারী উপজেলার বাদশা বাহিনীর প্রধান কুখ্যাত ক্যাডার বাদশা শেখকে আটক করেছে থানা পুলিশ। রবিবার (১২ জানুয়ারী) মধ্য রাতে উপজেলার বড়বাক এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। হে উপজেলার কলাতলা ইউনিয়নের চেয়ারম্যান এবং একই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। ৫ আগস্টের পরে এলাকার কুনিয়া বাজারে বসে সে তার সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতো বলে স্থানীয়রা জানান। চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শাহাদাৎ হোসেন জানান, বাদশা শেখের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা ও চাঁদাবাজীসহ ১৪টি মামলা রয়েছে। বাদশা চিতলমারী উপজেলার চর চিংগড়ি গ্রামের সালাম শেখের পুত্র। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এদিকে বাদশা শেখের গ্রেফতারের খবর শুনে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। তারা সোমবার সকাল ১১টায় চিংগড়ি বাজার সড়কে তার বিচারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, কুশপুত্তলিকা দাহ সহ আনন্দ উল্লাস করে মিষ্টি বিতরণ করেছেন। বিক্ষোভে অংশ নেয়া স্থানীয় কাওছার শেখ জানান, সন্ত্রাসী বাদশাকে নির্বাচনে ভোট না দেয়ায় তাকে ধরে নিয়ে তার বাম পা কেটে ফেলে। চিংগড়ি গ্রামের আকরাম শেখ জানান, গত ইউপি নির্বাচনে বাদশা তার নিকট ভোট চাইতে গেলে ভোট দিতে না বলায়, নির্বাচনের পর তার সন্ত্রাসী বাহিনীর তাকে ধরে ডান হাতের কব্জি কেটে নেয়। স্থানীয় অনেকে জানান, আওয়ামী শাষন আমলে দলীয় প্রভাব খাটিয়ে সে এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করে এবং অবৈধ উপার্জন করে কোটিপতি বনে যায়। এলাকাবাসী তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেন।