ঢাকাMonday , 13 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

“আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা

Link Copied!

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালার আয়োজন করে সদর উপজেলা প্রশাসন। সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সদর থানার অফিসার ইনচার্জ এস এম মাসুদ পারভেজ, উপজেলা কৃষি অফিসার আসাদুন্নবী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মরিয়ম রহমান, উপজেলা প্রকৌশলী রমজান আলী, মৎস্য কর্মকর্তা প্রমূখ। বক্তারা বলেন, আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। এ সময় সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সুন্দর দেশ গড়ার প্রত্যয় ঘোষণা করা হয়। কর্মশালা শেষে কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির, কামরুল হাসানের সঞ্চালনায় কর্মশালায় বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সংবাদকর্মীরা অংশ নেয়। কর্মশালায় ১০ টি গ্রুপে ভাগ করে উপজেলার বিভিন্ন সমস্যা, সমাধান ও সম্ভবনা নিয়ে আলোচনা হয়।