ঢাকাMonday , 13 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে কৃষক পর্যায়ে বিএডিসির বীজ সরবরাহ জোরদারে ডিলারদের প্রশিক্ষন

Link Copied!

জয়পুরহাটে কৃষক পর্যায়ে বিএডিসির বীজ সরবরাহ কার্যক্রম জোরদারকরণ প্রকল্পের আওতায় ডিলার প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে ক্ষেতলাল উপজেলার শালবন মোড়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বীজ ডিলার সদস্য জেলা আওয়ামী লীগ বাবু নন্দলাল পার্শী ঢাকার পলটন থানার বিস্ফোরক ও হত্যা মামলার ১০২ নং আসামি হওয়াই ক্ষেতলাল পৌর বিএনপি’র সভাপতি প্রভাষক আব্দুল আলিম এ প্রতিবাদ করাই অনুষ্ঠান থেকে পালিয়ে যান বাবু নন্দলাল পার্শী৷ এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএডিসির মহাব্যবস্থাপক (বীজ) আবির হোসেন। বগুড়া সার্কেলের উপ-পরিচালক জাকির হোসেনের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন, বিএডিসির অতিরিক্ত মহা-ব্যবস্থাপক সেলিম হায়দার, প্রকল্প পরিচালক মোহাম্মদ মাহমুদুল আলম, বগুড়া সার্কেলের যুগ্ম পরিচালক উৎপল কুমার সাহা ও জয়পুরহাট বিএডিসির (বীজ) সহকারী পরিচালক বিপ্লব কুমার মহন্ত। এ সময় জেলার শতাধিক বিএডিসি ডিলার উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বর্তমান বিভিন্ন কোম্পানির বীজ আলুর প্রতি ঝুঁকে পড়েছে কৃষকরা। এতে করে তাদের আলু চাষে বেশি টাকা ব্যয় হয়। এর থেকে সরকারি বীজ বিএডিসির দাম অনেক কম। এবার ফলনও খুব ভাল হচ্ছে। এজন্য কৃষকরা বিএডিসির বীজ বপন করলে ফলন ভালো পাবে, উৎপাদন খরচও কমবে। এর আগে অতিথিরা জেলার বিভিন্ন স্থানে বিএডিসি আলুর ক্ষেত পরিদর্শন করেন।