ঢাকাMonday , 13 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রংপুরে গংগাচড়া স্পোর্টস একাডেমির ফুটবল খেলোয়াড় বাছাইপর্ব অনুষ্ঠিত

রংপুর ব্যুরো
January 13, 2025 10:46 pm
Link Copied!

“মাদককে না বলি, খেলাধুলায় সম্পৃক্ততা বাড়াই” এ স্লোগানে রংপুর জেলার গংগাচড়া স্পোর্টস একাডেমির আয়োজনে ফুটবল খেলোয়াড় বাছাইপর্ব সিজন-০১ এর উদ্বোধন হয়েছে। টিম জিয়নের সার্বিক সহযোগিতায় সোমবার সকালে উপজেলা পরিষদ মাঠে খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা। উদ্বোধনে গংগাচড়া মডেল থানার ওসি আল এমরান, রংপুর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আখেরুজ্জামান মিলন, সদস্য গোলাম রব্বানী রঞ্জু, গংগাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা, রিপোর্টার্স ক্লাব রংপুরের সাধারণ সম্পাদক মিজানুর রহমান লুলু, গংগাচড়া উপজেলা যুবদলের আহ্বায়ক সাজু আহমেদ স্বপন, ইসলামী আন্দোলন বাংলাদেশ গংগাচড়া উপজেলা শাখার সদস্য সচিব ইউনুস আলী, গংগাচড়া স্পোর্টস একাডেমির পরিচালক রেজাউল করিম রাজিসহ প্রমূখ উপস্থিত ছিলেন।