পিলখানায় ৫৭ সেনা অফিসারসহ ৭৪ জন হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৩ দফা দাবিতে রোববার গাইবান্ধা জেলা শহরের ডিবি রোডের গানাসার্স মার্কেটের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বিডিআর কল্যাণ পরিষদ গাইবান্ধা জেলা এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। এর আগে পিলখানা হত্যাকান্ড ও ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন করা হয়। এতে বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য আমিনুল ইসলাম গোলাপ, সাম্যবাদী আন্দোলনের জেলা নেতা মনজুর আলম মিঠু, বাকসিস জেলা কমিটির নেয়ামুল হাসান পামেল, অ্যাড. মোস্তফা মনিরুজ্জামান, সংগঠনের জেলা সমন্বয়ক সি: ভিএম আব্দুর রাজ্জাক, হাবিলদার আফছার আলী, হাবিলদার ওসমান গণি, বিডিআর মো: জোবায়ের হোসেন, সাইফুল ইসলাম, হাফিজুর রহমান, আসাদুল ইসলাম, মাহফুজ আলম প্রমূখ।

