ঢাকাSunday , 12 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অপরাধী যে দলের হক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না- মোঃ জাহাঙ্গীর আলম

Link Copied!

আমাদের এখানে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন,আপনারা আপনাদের রাজনীতি করেন আমাদের কোন আপত্তি নাই কিন্তু আপনারর যদি কোন আইন-শৃঙ্খলা ভঙ্গ করেন তাহলে আপনাদের কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধী যে দলের হক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। বলে মন্তব্য করেছেন-স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম। রবিবার দুপুর ৩টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুসুমপুর মাঠে কৃষি যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এ সময় সিরাজদিখান উপজেলার ১৪টি ইউনিয়নে ৩০টি ট্রাক্টর ও ৩০ সেলো সেচপাম্প দেওয়া হয়। এ সময় তিনি আরো বলেন, আমি পুলিশ সুপারকে অনুরোধ করবো অপরাধ যদি আমার ভাই হয় তাকেও ছাড় দিবেন না। আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে বলেন, আপনারা তেল মারা বন্ধ করেন ভবিষ্যতে কে ক্ষমতা আসবে তখন দেখা যাবে। ঢাকা ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পি পি সি) ড. মো. মাহমুদুর রহমান, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, ঢাকা ব্যাংক পিএলসির প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান এ.টি.এম. হায়াতুজ্জামান খান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক কৃষিবিদ বিপ্লব কুমার মোহন্ত, সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু সাঈদ শুভ্র, সিনিয়র সহকারি পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আ ন ম ইমরান খান, উপজেলা বিএনপির সভাপতি শেখ মো.আব্দুল্লাহ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন, উপজেলা জামায়াতে ইসলাম বাংলাদেশ সিরাজদীখান উপজেলা আমির মাওলানা মোঃ কোবির হোসেন প্রমূখ।