যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে টাঙ্গাইলের সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার (১২ জানুয়ারী) দুপুরে সদর উপজেলার ১০নং হুগড়া ইউনিয়নের ইউনিয়ন পরিষদ মিলনায়তনে টাঙ্গাইল জেলা মহিলাদলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ করিম এ শীতবস্ত্র বিতরণ করেন। অনুষ্ঠানে ৪শতাধিক অসহায় শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, জেলা যুবদল নেতা আব্দুল্লাহহেল কাফী, হুগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোর্শেদ আলম দুলাল, শাতীল, জাহিদ হোসেন মালা, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, শহর যুবদল নেতা সজিব, আজাদ মিয়া, মহিলাদল নেত্রী নাজমা পারভীন, সোনিয়া হামজা ও নাসরিন আজাদ ও শাহানাজ পারভীন প্রমূখ। এ সময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

